প্রতি বছরের ন্যায় এই বছরও সরকারী নির্দেশ মেনে মালদা জেলা পুলিশ প্রশাসন ও কালিয়াচক থানার পুলিশের উদ্যোগে শনিবার একটি অনুষ্ঠান আয়োজিত হয় কালিয়াচক থানার ময়দানে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা পুলিশ সুপার মালদা অর্ণব ঘোষ, এডিসেনাল পুলিশ সুপার গ্রামীণ দীপক সরকার, ডিএসপি হেড কুয়াটার দিপিল হাজরা, আইসি সুমন চ্যাটার্জী সহ অন্যান্যরা।
মালদা জেলা পুলিশ সুপার অর্ণব ঘোষ জানান, এই অনুষ্ঠানের মুল উদ্যোগ হল যে সমস্ত দুর্গাপূজা ও মহরম কমিটি সুশৃঙ্খল ভাবে দুর্গাপূজা ও মহরম পালন করেছেন। সেই সমস্ত ক্লাব গুলির মধ্যে দুর্গাপূজা কমিটির হাতে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও মহরম কমিটির হাতে প্রথম, দ্বিতীয়, তৃতীয় তিনটি করে পুরুস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি ১৪ টি গ্রাম পঞ্চায়েতের মোট এক হাজার দুস্থ গরিব মানুষের হাতে শীতের কম্বল তুলে দেওয়া হয়।